ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ‘ফেল করায়’ শিক্ষার্থীর আত্মহত্যা

ads

হবিগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ‘ফেল করায়’ এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার দুপুরের দিকে হবিগঞ্জের লাখাইয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মণি আক্তার (১৮) । তিনি লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। মাদনা এস ই এস ডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর তিনি এসএসসি পরিক্ষায় অংশ নেন।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফল দেখার পর সে ফেল করায় পরিবারের সবার অগোচরে বিষপান করে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম এ ঘটনার কথা জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page